টোকিও প্যারালিম্পিকে ভারত চতুর্থ সোনা - The News Lion

টোকিও প্যারালিম্পিকে ভারত চতুর্থ সোনা

  


দি নিউজ লায়নঃ   টোকিও প্যারালিম্পিকে ভারতের খাতায় এসেছে চতুর্থ স্বর্ণপদক। ব্যাডমিন্টন পুরুষদের একক SL3 ইভেন্টে চ্যাম্পিয়ন হন প্রমোদ ভগত। গোল্ডেন বয়কে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি টুইটারে লিখেছেন, 'প্রমোদ ভগত সমগ্র জাতির হৃদয় জয় করেছেন, তিনি একজন চ্যাম্পিয়ন। তার সাফল্য লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করবে। তিনি অসাধারণ দৃঢ় সংকল্প দেখিয়েছিলেন। ব্যাডমিন্টনে সোনা জেতার জন্য তাকে অভিনন্দন। তার ভবিষ্যতের জন্য শুভ কামনা। 

ভারতের দ্বিতীয় শাটলার মনোজ সরকার টোকিও প্যারালিম্পিক্সের ব্যাডমিন্টন পুরুষ একক শ্রেণির SL3 ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন।


 4 টি স্বর্ণ, 7 টি রৌপ্য এবং 6 টি ব্রোঞ্জ সহ মোট 17 টি পদক এখন ভারতের খাতায় এসেছে, টোকিও প্যারালিম্পিকের পদক তালিকায় ভারত 25 নম্বরে পৌঁছেছে। যা এই খেলার ইতিহাসে এই দেশের সেরা পারফরম্যান্স।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.